ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ

তারেক রহমান নির্বাচনের আগে অবশ্যই ফিরবেন: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২৫,  10:58 AM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরতে পারেন—এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটি তাঁর মামলাগুলো এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে নির্বাচনের আগে তিনি অবশ্যই ফিরবেন।’ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা হচ্ছে এবং এটি সময়সাপেক্ষ হলেও বিএনপি আশাবাদী। বিএনপি মহাসচিব জানান, আগামী নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে তাদের প্রত্যাশা। নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত এবং দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে তাদের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমানের মেয়ে জায়মা রহমানের যুক্তরাষ্ট্র সফরকে রাজনৈতিক হিসেবে দেখার সুযোগ নেই বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এটি ছিল একটি আমন্ত্রণমূলক সফর, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। জায়মা রহমান রাজনীতিতে আসবেন কি না, সেটি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’ আগামী নির্বাচনে ভারতের কোনো প্রভাব থাকবে না বলে মনে করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘বর্তমান সরকার ভারতকে প্রভাব বিস্তার করতে দেবে বলে মনে হয় না। ফলে ভারতের প্রভাব থাকার কোনো কারণ দেখি না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম