ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

তারেক রহমানের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী ও দুর্নীতির মামলা রয়েছে: হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২২,  12:08 PM

news image

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী ও দুর্নীতির মামলা রয়েছে। প্রায় এক যুগ ধরে লন্ডনে আছেন। একজন দাগী সন্ত্রাসী কীভাবে সেখানে বসবাস করছেন তা জাতি জানতে চায়। মঙ্গলবার (১২ জুলাই) সকালে কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। তারেক রহমানের লন্ডনে অবস্থান প্রসঙ্গে হানিফ আরও বলেন, তিনি লন্ডনে আয়েশি জীবন যাপন করছেন। বিলাসবহুল বাড়ি,

বিলাসবহুল গাড়ি একাধিক কর্মকর্তা কর্মচারী তার রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ দিয়েছেন। এত টাকার উৎস কি, কীভাবে একজন আসামি দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করছেন তার যৌক্তিকতা নিয়েও সরকার তদন্ত করবে। বিএনপি’র সরকার পতন আন্দোলনকে জনগণ রসিকতা হিসেবে বিবেচনা করেন মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ এনিয়ে ভাবেনা কারণ তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। এসময় কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমনসহ স্থানীয় নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম