ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

তমব্রু সীমান্তে সংঘর্ষে আহত র‍্যাব সদস্যের মাথায় অস্ত্রোপচার

#

নিজস্ব প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০২২,  5:49 PM

news image

বান্দরবানের তমব্রু সীমান্ত এলাকায় র‌্যাব ও ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযানের সময় চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত র‌্যাব সদস্যের মাথায় অপারেশন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে কক্সবাজার র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক নিত্যানন্দ দাশ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (১৪ নভেম্বর) রাতে ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টায় আইএসপিআর এই সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, র‌্যাব ও ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের ভেতরে তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র‌্যাবের একজন সদস্য আহত হন। সহকারী পরিচালক নিত্যানন্দ দাশ বলেন, আহত র‍্যাব সদস্য সোহেল বড়ুয়ার অবস্থার অবনতি হলে সোমবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে তাকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের পর মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তার মাথায় অপারেশন হয়। অপারেশন শেষে তাকে পোস্ট অপারেটিভ রুমে স্থানান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম