ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ জানালেন ইসি মাসউদ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২৫,  9:39 PM

news image

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে তাদের ভাষণের সবকিছু চূড়ান্ত করেছে। তা প্রচারের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আগামী ১০ ডিসেম্বর বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল বুধবার সন্ধ্যায় অথবা আগামী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তিনি জানান, আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে কমিশন তফসিল ঘোষণা করবে এবং এই ঘোষণায় রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ আরও বলেন, তফসিল ঘোষণার জন্য ইসি সচিবালয় বিটিভি ও বেতারকে চিঠি দিচ্ছে এবং ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা করা হবে। জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন। ইসি সূত্রে খবর, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন ধার্য করা হতে পারে। তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে ইসি। নির্বাচন কমিশন সূত্র আরও জানিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনারের তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে এবং এদিন সন্ধ্যার দিকেই তা জাতির উদ্দেশে প্রচার করা হতে পারে। তবে কোনো কারণে বুধবার তফসিল ঘোষণা না হলে বৃহস্পতিবার ঘোষণা করা হবে। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম ধাপেই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনের মাধ্যমে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম