ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

তপারকান্দি গ্রামেআদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জামায়াতের আমিরের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৪,  7:51 PM

news image

আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এই কথা বলেন। জামায়াতের আমির বলেন, মানবিক রাষ্ট্র গড়তে চিকিৎসা হতে পারে উদাহরণ। পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন ও রিসার্চ ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই এই দুটি ক্ষেত্রের ওপর মনোযোগী হওয়ার পরামর্শ দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম