ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

তত্ত্বাবধায়ক সরকার আর কখনও এ দেশে প্রতিষ্ঠিত হবে না: কামরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  7:58 PM

news image

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি) বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আর কখনও এ দেশে প্রতিষ্ঠিত হবে না। সোমবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কামরুল বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি অহেতুক ভিত্তিহীন আন্দোলন করছে। তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়ার প্রশ্নই ওঠে না। এ দেশে কখনও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত থাকবে না। এ অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে কামরুল বলেন, নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অহেতুক মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি। তাদের আন্দোলনে নামানোর চেষ্টা করছে তারা। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে এবং সুষ্ঠু হবে। বাংলাদেশে আর কখনও অনির্বাচিত সরকার আসবে না। তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়ার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের এ  সভাপতিমণ্ডলীর সদস্য। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম