ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি করছে বিএনপি

#

নিজস্ব প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২২,  2:25 PM

news image

১৯৯৬ সালের সংবিধানের আলোকেই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা চূড়ান্ত করছে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জোটের শরীক বাংলাদেশ লেবার পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ের বিষয়ে ঐকমত্য হয়েছে।

সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে। দাবিগুলো চূড়ান্ত করে শিগগিরই যুগপৎ আন্দোলন শুরু করা হবে। তখন সব রূপরেখা জানতে পারবেন।’ বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান ও এনপিপির পক্ষে ফরিদুজ্জামান ফরহাদ পৃথকভাবে অনুষ্ঠিত সংলাপে নেতৃত্ব দেন। সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের ধরন, নির্বাচন পরবর্তী জাতীয় সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সংলাপে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম