ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ঢামেকে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২২,  11:06 AM

news image

'মোটরসাইকেল নিয়ে প্রবেশ' করায় পর্যটককে মারধরের অভিযোগ ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে সহকর্মীকে মারধরের বিচার দাবিতে কর্মবিরতি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। মারধরের ঘটনার ৪৮ ঘণ্টা পরও দোষীদের শনাক্ত না করতে পারায় বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ পরিস্থিতিতে জরুরিসহ অন্যান্য চিকিৎসা কার্যক্রম চালিয়ে নিতে বিপাকে পড়েছেন চিকিৎসকরা। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জানিয়েছেন তারা। আজ শনিবার (১৩ আগস্ট) এ নিয়ে পুলিশপ্রধানের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। গত সোমবার রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে মারধরের শিকার হন সাজ্জাদ হোসেন নামের এক ইন্টার্ন চিকিৎসক। এ ঘটনায় মঙ্গলবার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের কাছে লিখিত অভিযোগ করেন সাজ্জাদ। সাজ্জাদ বলেছেন, হামলাকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোসংবলিত টি-শার্ট পরা ছিলেন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন। তবে তিনি তাঁদের কাউকে চিনতে পারেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম