ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এই সরকার: আইনমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে ‘বিধ্বংসী’ বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে চুরি করতেন মুনিয়া

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৩,  4:53 PM

news image

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্যরা। ওই নারীর নাম- মুনিয়া খান রোজা (২৫)। চিকিৎসকের বেশে চুরির পাশাপাশি ঢামেক থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালেও নিয়ে যেতেন এই নারী। চুরি  এবং রোগী ভাগানোর কথা স্বীকার করেন মুনিয়া। শনিবার (২৩ ডিসেম্বর)রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ)থেকে আটক করা হয় তাকে। আটক মুনিয়া প্রথমে জোর দাবি করে জানান আমি চিকিৎসক,পরে মেডিকেলের চিকিৎসকদের সম্পর্কে জানতে চাইলে তিনি স্বীকার করেন ভুয়া চিকিৎসক সেজেছেন। আনসার সদস্যদের জিজ্ঞাসাবাদে আটক নারী বলেন,

`আমি ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের চিকিৎসক পরিচয় দিতাম। তবে আমি চিকিৎসক নই, চিকিৎসা পেশার সঙ্গে আমি জড়িত না'। চিকিৎসকের বেশ ধারণের বিষয়ে তিনি বলেন, ‘আমি নীলক্ষেত থেকে এপ্রোন কিনি এবং মিটফোর্ড থেকে স্টেফোস্কপ কিনি। এপ্রোন পরে চিকিৎসদের রুমে ঢুকে সুযোগ পেলে মোবাইল অন্যান্য সামগ্রী চুরি করি। এরপর চিকিৎসা পরিচয় দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাই।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার সদস্যদের প্লটন কমান্ডার(পিসি) মোঃ উজ্জ্বল বেপারী জানান, ঢাকা মেডিকেলের নতুন ভবনের নিবিড় পরিচর্যাকেন্দ্রতে (আইসিইউ) দায়িত্বরত আনসারের এপিসি মো.জামান উদ্দিন এক নারীকে সন্দেহ হচ্ছে বলে জানান।

পরে সিসিটিভি ফুটেজ দেখে আমরা ওই নারীকে আটক করি। ভুয়া নারী চিকিৎসককে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।’ তিনি জানান, ঢাকা মেডিকেলে চিকিৎসক ও রোগীদের মোবাইলসহ অন্যান্য সামগ্রী চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এই নারী।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘অভিযুক্ত ভুয়া নারী চিকিৎসককে আমাদের নারী আনসার সদস্যদের পাহারায় নিরাপত্তা হেফাজতে আছে।,আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।’ তিনি আরও জানান,অভিযুক্ত ভুয়া নারী চিকিৎসকের গ্রামের বাড়ি চাঁদপুর সদর জেলার হামান পদ্দি গ্রামে। তিনি মৃত মোহাম্মদ করিম খানের মেয়ে। আটক নারী রাজধানীর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে ভাড়া থাকেন বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম