ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

ঢামেকে এক কারাবন্দীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২৫,  10:42 AM

news image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. হান্নান (৫৫) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে মারা যান তিনি। জানা গেছে, অসুস্থ অবস্থায় বুধবার রাত ৯টার দিকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মো. মারুফ হাসানসহ কয়েকজন কারারক্ষী হান্নানকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত হান্নানের বাবার নাম মৃত ছোবাহান। তবে হান্নান কোন মামলায় কারাবন্দী ছিলেন, সে বিষয়ে সঙ্গে সঙ্গে কিছু জানাতে পারেননি কারারক্ষীরা। তারা জানিয়েছেন, পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম