ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

ঢামেকের স্টাফ কোয়ার্টার থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২৩,  10:58 AM

news image

রাজধানীর নিউমার্কেট থানা এলাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে মোছা. তানিয়া আক্তার তানহা (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ ডিসেম্বর) রাত সোয়া এগারটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এস আই) মিলন মল্লিক জানান, খবর পেয়ে আমরা রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টারে একটি চতুর্থ তলার রুম থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়। তিনি জানান, আমরা জানতে পেরেছি ওই কিশোরী গ্রাম থেকে খালার সঙ্গে চাকরির উদ্দেশে ঢাকায় এসেছিল। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের চাচা বাবু জানান, আমার ভাতিজি কয়েকদিন আগে চাকরির জন্য ঢাকায় আসেন। কি কারণে গলায় ফাঁস দিয়েছে এ বিষয়ে আমরা কিছু জানি না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম