ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ঢাবি ৭ কলেজের কলা-সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ফল প্রকাশ

#

১৭ নভেম্বর, ২০২১,  7:51 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৭ নভেবর)  দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন পরীক্ষায় ১১ হাজার ৯০৫টি আসনের বিপরীতে পাস করেছে ১৪ হাজার ৩৮২ জন।

পরীক্ষায় অংশ নিয়েছিল ২১ হাজার ১৩২ জন। পাসের হার ৬৭ দশমিক ৯০ শতাংশ। এবার ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মো. নাজমুল আলম নামে এক পরীক্ষার্থী। তিনি রাজধানীর দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন। শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে (collegeadmission.eis.du.ac.bd) ফল জানতে পারবে। অথবা মুঠোফোনে DU CHM Roll no টাইপ করে 16321-এ সেন্ড করে করে এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম