ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
​শিশুশিক্ষায় কার্যকর গাইডলাইন প্রণয়নের তাগিদ: নিমকোতে দিনব্যাপী কর্মশালা পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু ৩ হাজার ৮৯০ কোটি ব্যয়ে ১০ প্রকল্পে একনেকের অনুমোদন রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ কিউবার উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প আইসিসির প্রধান প্রসিকিউটরকে বরখাস্ত কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যেকেউ অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান আশুলিয়ায় ডিপি পুলিশের অভিযানে পাকিস্তানি পিস্তল, গুলি সহ আটক এক যুবক

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল

#

ঢাবি প্রতিনিধি:

১২ জানুয়ারি, ২০২৩,  4:36 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর সুপারিশ করা হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বেশ কিছু বিষয় যুক্ত করা হয়েছে। এখন থেকে 'অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার' পরিবর্তে এটিকে 'আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম' বলা হবে। এছাড়া ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডারদের বিষয়টি যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। আগামী ২৩ জানুয়ারি বিষয়টি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে।  উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদস্থ ব্যক্তিরা অংশ নেন৷ ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট, ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার সুপারিশ করা হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২৯ মে থেকে ভর্তি পরীক্ষা শুরুর সুপারিশ করা হয়েছে। আগামী ২৩  জানুয়ারি একাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এটি চূড়ান্ত করা হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এবারের ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা এবার ভর্তি করব আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে। আগে হতো সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আন্তর্জাতিকভাবে মিল রেখে এটা করেছি আমরা। এবার চার ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম