ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

ঢাবিতে নুরের ওপর ফের ছাত্রলীগের হামলা

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২৩,  11:44 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২ আগস্ট) বিকালে ছাত্র অধিকার পরিষদের মিছিলে এই হামলার ঘটনা ঘটে। বিকালে শাহবাগ মোড় থেকে একটি মিছিল নিয়ে ছাত্র ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা টিএসসির দিকে যাচ্ছিল। মিছিলটি টিএসসির মোড়ে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে এর গতিরোধ করে। পরে নুরের ওপর হামলা চালান তারা। এর আগে, টিএসসিতে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় নুরের ওপর হামলা করে তাকে কিল-ঘুসি এবং লাথি মারতে দেখা যায়। পরে ছাত্র অধিকারের নেতাকর্মীরা বাংলা একাডেমির সামনের সড়ক দিয়ে সেখান থেকে চলে যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম