ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ঢাকা-৬ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন ইশরাক হোসেন

#

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৬,  12:27 PM

news image

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীক পেয়েছেন।  বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ইশরাক হোসেনের পক্ষে চাচাতো ভাই মাশরুর হোসেন ধানের শীষ প্রতীকের চিঠি সংগ্রহ করেছেন। প্রতীক সংগ্রহের পর মাশরুর হোসেন বলেন, আমি মাশরুর হোসেন বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের চাচাতো ভাই হিসেবে ধানের শীষ প্রতীকটা নিয়ে যাচ্ছি এবং ইশরাক হোসেনের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা দোয়া চেয়ে যাচ্ছি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে ইশরাক হোসেনকে ঢাকা-৬ আসন উপহার দেব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। মাঠ পর্যায়ে আপনারা যদি খবর নিয়ে দেখেন, নিরপেক্ষভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কোনো বিকল্প আমি দেখি না। মাশরুর হোসেন বলেন, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি সমাজের কল্যাণের কাজ করে গিয়েছেন। মানুষের মন জয় করে নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম