ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা আগাম বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ পাউবোর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, বাড়ল ছুটি

ঢাকা-১৯ আসনে নৌকার মাঝি ডা. এনাম

#

২৭ নভেম্বর, ২০২৩,  11:25 AM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ঢাকা-১৯ আসনে টানা তৃতীয় বারের মত আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন আরো ৬ জন। এরআগে রানা প্লাজা দুর্ঘটনার পর সাবেক এমপি মুরাদ জংকে বাদ দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. এনামুর রহমান। এরপর গত একাদশ সংসদ নির্বাচনেও দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে ্সংসদে বসেন তিনি এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পান তিনি। এদিকে ঢাকা- ১৯ (সাভার) আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। আওয়ামী লীগ এবার যেহেতু জনসম্পৃক্ততার নির্বাচন চায় সেই বিবেচনায় স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ার কথা বলা হওয়ায় প্রার্থী হতে যাচ্ছেন মুরাদ জং।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম