ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ

ঢাকা-১৯ আসনে নৌকাকে হারিয়ে ট্রাকে বিজয়ী

#

০৮ জানুয়ারি, ২০২৪,  6:12 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ঢাকা ১৯ (সাভার-আশুলিয়া) আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে হেরেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সাভার উপজেলা অডিটিয়াল কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ফেরদৌস ওয়াহিদ বেসরকারিভাবে এ ফলাফল প্রকাশ করেন। ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৪১২ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ) পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট। অন্যদিকে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট। দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ৪১৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৪৬৮ এবং নারী ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৯৩৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। এবারের নির্বাচনে ২৯২টি কেন্দ্রে ২ লাখ ২২ হাজার ৬৫০ জন ভোটার ভোট অধিকার প্রয়োগ করেছেন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম