ঢাকা ২০ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ফুল ও গাছে সাজিয়ে ঢাকা শহরকে পরিচ্ছন্ন-বাসযোগ্য করতে চাই: ডিএসসিসি প্রশাসক হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৬ মৃত্যু ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা ভূমি মন্ত্রণালয়ের বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদ যেখানেই মব হবে, সেখানেই অ্যাকশন: ডিএমপি কমিশনার বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩ জ্বালানি থেকে এআই, ২০ চুক্তিতে স্বাক্ষর করলেন শি-পুতিন আনসার ও ভিডিপি প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে: প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি কার্যালয় উদ্বোধন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৬,  3:19 PM

news image

ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে বনানী ১/সি, রোড নম্বর-২ এলাকায় কার্যালয়টি উদ্বোধন করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি শরিফ উদ্দিন জুয়েল এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব সাজ্জাতুল মিরাজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদারের কথা জানান। উল্লেখ্য, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম