ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২৩,  8:23 PM

news image

সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নায়ক আকবর হোসেন পাঠান ফারুকের আসনে (ঢাকা-১৭) উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (৩১ মে) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে বলা হয়, আগামী ১৭ জুলাই ওই আসনের ভোট অনুষ্ঠিত হবে এবং আগামীকাল বৃহস্পতিবার (১ জুন) উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর আগে, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম