ঢাকা ১১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে বন্যা-পাহাড়ধসে মৃত ৩৯, বিপর্যস্ত ৯ লাখ ২৮ হাজার মানুষ বন্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা মারুফের বানানো বিমান উড়ল পদ্মাপাড়ের আকাশে ভোলায় নিজ কন্যার অত্যাচার থেকে বাঁচতে বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন ভোমরা স্থলবন্দরে বিজিবির অভিযানে ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ একটি ভারতীয় ট্রাক ও দুই ভারতীয় নাগরিক আটক পে-স্কেলে বেতন বৃদ্ধি, হতাশ বেসরকারি চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষ ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি উত্তর–পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৭

ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৬,  11:35 AM

news image

ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল সোয়া ১০টায় ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এর আগে শনিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে পৌঁছে শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এ ছাড়া আলোচনা সভায় অংশ নেবেন। 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে একনজর দেখতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আয়োজকরা আশা করছেন, প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের ঘোষণা দেবেন। উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজ ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম