ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

ঢাকা মেডিকেলে ২ কারাবন্দির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৬,  11:06 AM

news image

ঢাকার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া দুই বন্দি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বুধবার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) ও মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশের (৩৮) মৃত্যু হয়।


কারারক্ষী আমিনুল ইসলাম জানান, মৃত ইফতেখার মাহমুদের বাবার নাম মাহবুব আলম, বাসা রাজধানীর মিরপুরের পীরেরবাগে। গত ১৯ সেপ্টেম্বর কারাগারের ভেতরেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই তাকে ঢাকা মেডকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।


কারারক্ষী মাসুম জানান, হাজতি তোফাজ্জল হোসাইন পলাশের বাবার নাম আলী হোসেন, বাসা দারুস সালাম থানার বাগবাড়ী এলাকায়। বুধবার রাতেই হঠাৎ করে কারাগারে অচেতন হয়ে পড়েন তিনি। রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম