ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ঢাকা মেডিকেলে দালালসহ চোর চক্রের ৪ সদস্য আটক

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৫,  5:08 PM

news image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের দশতলা থেকে কম্পিউটার ও এসির তার চোর চক্রের তিন সদস্যসহ দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। গতকাল বুধবার তাদের আটক করা হয়। তারা হলেন কম্পিউটার ও এসির তার চোর চক্রের সদস্য মো. দেলোয়ার হোসেন (৪২), মো.কামাল হোসেন(২৭), মো.আবুল কালাম (২৭) ও দালাল চক্রের সদস্য ওমর ফারুক (৩৮)। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) মো. বাবুল জানান, নতুন ভবনের ওয়ার্ডমাস্টার রিয়াজ উদ্দিন খবর দিলে অপরাধচক্রের চার সদস্যকে আটক করা হয়। পরে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জের কাছে তাদের সোপর্দ করা হয়। ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করেন। নতুন ভবনের ওয়ার্ডমাস্টার এ বিষয়ে বাদী হয়ে একটি মামলা করেন। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম