ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মালবাহী ট্রাক দুর্ঘটনায় আহত ৯

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৫,  11:12 AM

news image

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে একটি মালবাহী ট্রাক দুর্ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে মাওয়ামুখী এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে একটি রেলওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের চেষ্টায় ভোরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি কুমিল্লা থেকে ভাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকে কুমিল্লার একটি মেলা শেষে ফেরত আসা ডেকোরেশনের মালামাল, ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য ও শ্রমিক বহন করা হচ্ছিল। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘন কুয়াশার কারণে চালক সামনের দিকের সড়ক স্পষ্টভাবে দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনায় চালকসহ ট্রাকে থাকা ৯ জন গুরুতর আহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম