ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৬,  6:03 PM

news image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি চলন্ত ট্রাকের ধাক্কায় শওকত বেপারী নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ফেরিঘাট এলাকায় আন্ডারপাসের ওপর ওই দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন উপ-সহকারী পরিচালক জানান, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের পাশে বিকল ট্রাক থামিয়ে ত্রুটি মেরামত করছিলেন চালক ও সহযোগী। এ সময় আরেকটি ট্রাক পেছন থেকে থেমে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই ট্রাকের চালকের সহযোগী গুরুতর আহত হয়। তিনি আরও জানান, তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে, এ ঘটনায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম