ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা মহানগরকে হারিয়ে এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৪,  9:38 PM

news image

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ১১ ডিসেম্বর মাঠে গড়িয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম আসর। আর ঢাকা মেট্রো এবং রংপুর বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামল টুর্নামেন্টটির। ফাইনালে ঢাকাকে ৫ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম শিরোপা ঘরে তুলেছে রংপুর। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে মাত্র ৬২ রানে গুঁটিয়ে যায় ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে ৫২ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর। সহজ লক্ষ্য তাড়া শুরুটা ভালো হয়নি রংপুরের। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মামুন। ৩ বল খেলে খালি হাতে ফেরেন নাইম হাসান। ১৮ বলে ৯ রান করে আউট হন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। আর অধিনায়ক আকবর আলী শূন্য রানে আউট হলে দলীয় ১৮ রানে ৪ উইকেট হারায় রংপুর। তবে ১১ বলে ১৪ রান করে দল জয়ের পথে এগিয়ে নেন আরিফুল হক। শেষ পর্যন্ত তানভীর হায়দারের ৮ রান এবং এনামুল হকের অপরাজিত ১৪ রানে ভর করে ৫২ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর। এর আগে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো। ১৬ ওভার ৩ বল খেলে মাত্র ৬২ রান তুলতে পেরেছে রাজধানীর দলটি। সর্বোচ্চ ১৪ রানের ইনিংস খেলে শামসুর রহমান শুভ এবং ১৩ রান করেন আবু হায়দার রনি। রংপুরের হয়ে মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও রবিউল হক, মোহাম্মদ রিজওয়ান এবং আরিফ আহমেদ একটি করে উইকেট শিকার করেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম