ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ৭ ককটেল উদ্ধার, যা জানা যাচ্ছে

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৫,  3:00 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা ও হাইকোর্টের সামনের রাস্তা থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে।  সোমবার (১৬ জুন) সকালে এসব ককটেল ফেলে যায় দুর্বৃত্তরা। পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের (আইন ভবন) পাশের একটি গাছের নিচে অবিস্ফোরিত অবস্থায় ৬টি ককটেল দেখতে পান নিরাপত্তা প্রহরীরা। পরে ঢাবির প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানাকে জানানো হয়। এরপর ককটেল নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে সকাল সাড়ে সকাল ৯টার দিকে এসে তারা ককটেলগুলো নিয়ে যায় এদিকে, আজ ভোরে হাইকোর্ট মাজার গেট ও রাস্তার বিপরীত পাশ থেকে দুইটি ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় একটি ককটেল মাজার গেটের সামনে বিস্ফোরিত হয়, অন্যটি হাইকোর্টের সামনের ওপর পাশের সড়কে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, সকালে প্রথমে নিরাপত্তাকর্মীরা দুটি খাবারের বক্স দেখতে পায়। পরে সন্দেহ হলে তারা ব্যাগ খুলে দেখে লাল টেপ দিয়ে প্যাঁচানো। তখন আমরা পুলিশকে খবর দেই।  তিনি আরও বলেন, প্রথমে পুলিশ ও পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর গণমাধ্যমকে বলেন, ককটেলগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করেছে। সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম