ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি

ঢাকা টেস্টে দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৩,  10:31 PM

news image

মিরপুরের মন্থর পিচে প্রত্যাশিতভাবেই দাপট দেখালেন দুই দলের স্পিনাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৯টি উইকেটই ভাগাভাগি করে নিয়েছেন কিউই তিন স্পিনার মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও এজাজ প্যাটেল। অন্যদিকে, এখন পর্যন্ত পতন হওয়া সফরকারীদের পাঁচটি উইকেটও দুই টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের দখলে গেছে। আজ (বুধবার) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘূর্ণিঝড় মিগজিউমের প্রভাবে আকাশে মেঘ থাকায় এদিন শুরু থেকেই খেলা হয়েছে ফ্লাডলাইটের আলোতে। কৃত্রিম আলোর নিচে টাইগার ব্যাটাররা রীতিমতো খাবি খেয়েছেন স্পিনারদের সামনে। মাত্র ১৭২ রানেই অলআউট হয় বাংলাদেশ। অল্প পুঁজি নিয়ে মিরপুরের বধ্যভূমিতে চেনা অস্ত্র সেই স্পিনেই পাল্টা আক্রমণ শানালেন স্বাগতিকরা। আলোকস্বল্পতার কারণে খেলা থামার আগে ১২.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে নিউজিল্যান্ড। এখনো পিছিয়ে আছে ১১৭ রানে।  বিস্তারিত আসছে...

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম