ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুলাই, ২০২২,  4:45 PM

news image

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। তবে বঙ্গবন্ধু সেতুর ওপর থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।বুধবার (৬ জুলাই) মধ্যরাতে সড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি ও হাতিয়া এলাকায় দুটি যানবাহন বিকল হওয়া এবং গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়।যানজটে আটকে থাকা নাছিমা খাতুন বলেন, দীর্ঘক্ষণ এভাবে আছি, এখন অসুস্থ লাগছে। জানি না আর কতক্ষণ জ্যামে আটকে থাকতে হবে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আতাউর রহমান জানান, সড়কের হাতিয়া ও আনালিয়া বাড়ি এলাকায় গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। যানচলাচল স্বাভাবিক রাখতে সড়কের বিভিন্ন পয়েন্ট পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম