ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০২২,  4:50 PM

news image

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের পূর্ব পাড় থেকে রসুলপুর পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (৬ জুন) মধ্যরাতে সড়কের ভূঞাপুর লিংকরোড ও সেতু পূর্বপাড়ে দুর্ঘটনা এবং বৃষ্টি কারণে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে না পারায় এ যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে মহাসড়ক ব্যবহারকারীরা। চালকরা জানিয়েছেন, মধ্যরাত থেকে টাঙ্গাইল বাইপাসের পরেই যানজট শুরু। মাত্র ১০ কিলোমিটার সড়ক যেতে ৮ থেকে ১০ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। যাত্রীরা জানান, টাঙ্গাইল বাইপাস থেকে শল্লা আসতে সময় লেগেছে ৮ ঘণ্টা। যানজটের যে অবস্থা কখন স্বাভাবিক হবে বুঝতে পারছি না। যানজটে চরম ভোগান্তির মধ্যে রয়েছি।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, সোমবার মধ্যরাতের দিকে মহাসড়কের ভূঞাপুর লিংকরোড ও বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড়ে সড়ক দুর্ঘটনা এবং বৃষ্টি থাকায় যানবাহনগুলো স্বাভাবিকের তুলনায় ধীরগতিতে চলাচল করছে। এতে করে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম