ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ইউনিভার্সিটি শিক্ষার্থীর নিহত

#

১২ মার্চ, ২০২৫,  8:49 PM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর ব্রীজের ওপর মালবাহী লরির ধাক্কায় তানভীর হাসান মজুমদার (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া আহত হন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ। নিহত শিক্ষার্থী কুমিল্লার কোতোয়ালি থানার জাকির হোসেনের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর অনার্স ৫ম সেমিস্টারের ছাত্র তানভীর হাসান মজুমদার ও ফয়সাল মিয়া মোটরসাইকেল যোগে ঢাকা হতে কুমিল্লার কোতোয়ালি থানায় নিজ গ্রামের যাচ্ছিল। পথে আষাঢ়িয়াচর এলাকায় ব্রীজের ওপর দ্রুত গতির একটি মালবাহী লরি তাদের বহনকারী মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে তানভীর হাসান মজুমদার মারা যান। সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া গুরুতর আহত হন। আহত ফয়সাল মিয়াকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, নিজ গ্রামে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনার শিকার হন দুই শিক্ষার্থী । ঘটনাস্থলেই তানভির হাসান নামে একজনের মৃত্যু হয়। তারা আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউভি) অনার্স ৫ম সেমিস্টারের ছাত্র। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম