ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে পুলিশের এস আইয়ের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  11:01 AM

news image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) নামের সাব-ইন্সপেক্টরকে (এস আই) রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাকে সঙ্গীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তাকে উদ্ধার করা হয়। হাইওয়ে কুমিল্লা  রিজিওনের পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জহুরুল হক জানিয়েছেন,

নিহত এস আই মোঃ জাহাঙ্গীর আলম(৪৫) শেরপুর জেলার বাসিন্দা। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজায় যানজট নিরসন ও নিরাপত্তার ডিউটি ছিল তার। আমরা শুনতে পাই টোলপ্লাজার অদূরে কুমিল্লামুখী লেনের রাস্তার উপরে সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের সুরতহাল দেখে আমরা ধারণা করছি, রাস্তা পারাপারের সময় কোন গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। একটি মামলা প্রক্রিয়াধীন। কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা বের করার চেষ্টা করছি।  তিনি বলেন, আমরা তার পরিবারকে জানিয়েছি। সে আমাদের এখানে প্রায় ৮ বছর ধরে কর্মরত ছিল। খুবই হাস্যজ্বল ও রসিক মানুষ ছিল। তার এভাবে চলে যাওয়াটা খুবই কষ্টদায়ক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম