ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

ঢাকা-চট্টগ্রামসহ ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মে, ২০২২,  10:21 AM

news image

ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। এ ঘটনায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে এবং শশিদল স্টেশনে তুর্ণা নিশিতা এক্সপ্রেস আটকা পড়েছে। সোমবার (৯ মে) ভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের কর্মকর্তা মো. লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন ভোর ৪টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতি মধ্যে একটি ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে বলে তিনি জানান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম