ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল শুরু হজের আনুষ্ঠানিকতা পশ্চিমবঙ্গে কমল ঈদুল আজহার ছুটি মেহেরপুরে ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় আসামির ফাঁসির আদেশ বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লিটারে ১৪ টাকা কমে বাজারে সরাসরি তেল বিক্রি করবে টিসিবি পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত অন্তত ২৪ শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন ভ্রমণকারীদের আরও সুখবর

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৩,  2:19 PM

news image

ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে আরও একজোড়া নতুন ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১ জানুয়ারি থেকে এটি শুরু করতে পারে। আজ বুধবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, পর্যটকদের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে সদ্য আমদানি করা কোরিয়ান কোচ দিয়ে আরও একজোড়া ননস্টপ আন্তঃনগর ট্রেন পরিচালনা করা যেতে পারে। নতুন এ ট্রেনের তিনটি নাম প্রস্তাব করা হয়েছে। নামগুলো হচ্ছে- পালংকি এক্সপ্রেস, তরঙ্গ এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস। নতুন এ ট্রেনের নাম্বার হবে ৮১৫ এবং ৮১৬। ট্রেনটি ৩২টি বগির ওপর ১৬টি কোচ নিয়ে চলবে। ট্রেনের আসন সংখ্যা হবে ৭৮০টি। রবিবার থাকবে ট্রেনের সাপ্তাহিক বন্ধ। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী ট্রেনটি (৮১৫) কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টায়। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে এবং ছাড়বে ১১টা ১৫ মিনিটে। ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত ৩টা ৫০ মিনিটে ও ছাড়বে ৩টা ৫৩ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ৪টায়। অন্যদিকে ৮১৬ নাম্বার ট্রেনটি ঢাকা ছাড়বে ভোর ৬টা ১৫ মিনিটে। বিমানবন্দর স্টেশন পৌঁছাবে ভোর ৬টা ৩৮ মিনিটে ও ছাড়বে ৬টা ৪৩ মিনিটে, চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে সকাল ১১টা ২০ মিনিটে ও ছাড়বে ১১টা ৪০ মিনিটে এবং কক্সবাজার স্টেশনে পৌঁছাবে দুপুর ৩টায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম