ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে আজ

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২৩,  10:43 AM

news image

গ্যাস পাইপলাইনে জরুরি সংস্কার কাজের জন্য আজ বুধবার (২২ মার্চ) ঢাকার কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। একইদিন নারায়ণগঞ্জের কিছু এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা এসব এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। গ্রাহকদের কাছে এ জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। এলাকাগুলো হলো রাজধানীর মিন্টো রোড, ইস্কাটন, পরিবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিএসএমএমইউ), বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কারওয়ান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকা। এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক সব গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এই ৮ ঘণ্টা। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে এদিকে তিতাসের অপর এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, বুধবার (২২ মার্চ) নারায়ণগঞ্জের কিছু এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাওঘাট থেকে আড়াইহাজার পর্যন্ত রাস্তার উভয় পাশে বিদ্যমান শিল্প, ক্যাপটিভ (শিল্পের নিজস্ব বিদ্যুৎকেন্দ্র) ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম