ঢাকা ৩১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে আগ্নিকাণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২২,  3:55 PM

news image

ঢাকা উত্তর সিটির করপোরেশনের কার্যালয়ের অষ্টম তলায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে আগুন লাগে। পরে ৯টা ৭ মিনিটে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক কালের কণ্ঠকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। আজ সকাল ৭টা ৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নেভানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানান তিনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবরও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম