ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস প্রার্থীদের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৫,  1:53 PM

news image

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সসময়সূচী পেছানোর দাবিতে চাকরিপ্রত্যাশী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে তারা ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট অবরোধ করে রাখেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে আটকা পড়েছে শতশত যানবাহন। যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। এসময় অবরোধকারী সাধারণ শিক্ষার্থীরা ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে সারা দেশের সঙ্গে সমন্বয় রেখে এই কর্মসূচি পালন করেন। প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। ২৬ অক্টোবর লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে পিএসসি। এর পর থেকে পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছেন চাকরিপ্রার্থীরা। পরে আন্দোলনেও নামেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম