ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৩,  4:34 PM

news image

সাভারের বলিয়াপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিমি পরিবহন নামের একটি দূরপাল্লার বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে।  বুধবার (০১ নভেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর মধুমতী মডেল টাউনের সামনে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, সকাল ৬টা ১৫ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগার খবর পাই। আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি ১০ থেকে ১২ জন লোক সকালে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। পরে আমরা তিনটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। এ বাসটি ঢাকা থেকে গাইবান্ধা চলাচল করতো। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম