ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ঢাকায় ফিরলেন প্রধান কোচ হাথুরুসিংহে

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৪,  5:56 PM

news image

টাইগারদের ভারত যাওয়ার আগে ঢাকায় ফিরলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য আজ দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। অথচ তার ঠিক আগের দিন রাতে ঢাকায় এসে পৌঁছেছেন প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। ভারতের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে প্রায় এক সপ্তাহ অনুশীলন করলেন, স্বাভাভিকভাবেই সেখানে ছিলেন না প্রধান কোচ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ঢাকায় ফিরে ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় যান তিনি। কথা ছিল ১২ সেপ্টেম্বর ফিরে আসবেন। তবে, ঢাকায় ফিরলেন ১৪ সেপ্টেম্বর রাতে। ভারতের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে হাথুরুসিংহেই বাংলাদেশের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। রোববার দুপুরে (১টা ৫ মিনিটে) ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে জাতীয় দলের বহরের সঙ্গে বিমানে উঠবেন হাথুরুসিংহে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম