ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৪,  10:56 AM

news image

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। রোববার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা পৌঁছান তিনি। এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এরপর ধানমন্ডির ৩২ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন মাউরো ভিয়েরা। দুপুরে বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এবং বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। তারপর দুই মন্ত্রীই অংশ নেবেন সংবাদ সম্মেলনে। এ সফরে দুই দেশের মধ্যে ক্রীড়া সংক্রান্ত সমঝোতার কথা নিশ্চিতভাবে জানা যাবে। সোমবার (৮ এপ্রিল) সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়া স্কয়ার ও বেক্সিমকো ওষুধ শিল্প কারখানা পরিদর্শন করবেন তিনি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটি বক্তৃতায় অংশ নেবেন। সবশেষে রাতেই ঢাকা ছাড়বেন মাউরো ভিয়েরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম