ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঢাকায় দূতাবাস খুলবে মেক্সিকো

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৩,  4:44 PM

news image

চলতি বছরের মাঝামাঝিতে বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে মেক্সিকো। শুক্রবার (৩ মার্চ) ভারতে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় মেক্সিকোর পররাষ্ট্র সচিব মার্সেলো এব্রার্ড এ ঘোষণা দেন। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী। বিশেষ করে বাংলাদেশে ওষুধ, কৃষি, ব্যবসা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে চায় মেক্সিকো। জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করতে পারেন। তখন দূতাবাস চালু হতে পারে। মেক্সিকোতে ইতোমধ্যে বাংলাদেশের দূতাবাস রয়েছে। এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করেছে আর্জেন্টিনা। রাজধানীর বনানীর ২৩ নম্বর সড়কের একটি ভবনে আর্জেন্টিনা দূতাবাসের উদ্বোধন ক‌রেন দেশ‌টির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও বাংলা‌দে‌শের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম