ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ঢাকায় এসে পৌঁছেছেন মালদ্বী‌পের ভাইস প্রেসি‌ডেন্ট

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২১,  4:41 PM

news image

তিন দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম ঢাকায় পৌঁছেছেন। আজ সোমবার (২২ ন‌ভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বী‌পের ভাইস প্রেসি‌ডেন্ট‌কে স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি জানান, ফয়সাল না‌সিম ঢাকায় পৌঁ‌ছে‌ছেন। পররাষ্ট্রমন্ত্রী তা‌কে বিমানবন্দ‌রে স্বাগত জানান। মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এ সফরে ঢাকা-মালের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে, চলতি বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম