ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার

ঢাকায় একদিনে তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৩,  8:07 PM

news image

সোমবারের মতো মঙ্গলবারের আকাশও ঝলমলে আছে। ঢাকার মতো সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। এর মধ্যে একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের তথ্যমতে, যে স্টেশনগুলো থেকে আবহাওয়ার উপাত্ত সংগ্রহ করা হয়, এর প্রায় সব কটিতেই তাপমাত্রা বেড়েছে। সার্বিকভাবে দেশের তাপমাত্রা কমলেও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমে রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্র অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল ৯টায় দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া বলেন, কুয়াশা চলে যাওয়ায় শুধু ঢাকা নয়, সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। তবে বুধবার (১১ জানুয়ারি) থেকে ঢাকায় তাপমাত্রা আবার কমতে পারে কিছুটা। অধিদপ্তরের কার্যকর ৪৩টি স্টেশনের মধ্যে ৫টি বাদে অন্যগুলোতে তাপমাত্রা বেড়েছে। এদিকে পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম