ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

ঢাকায় আসবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২২,  6:52 PM

news image

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) আয়োজনে এক বৈঠকে অংশ নেওয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকায় আসার কথা রয়েছে। আইওআরএর বর্তমান সভাপতি বাংলাদেশ, আগামী ২২ ও ২৩ নভেম্বর ঢাকায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটি সিএসওর বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ নভেম্বর, রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন আইওআরএর ডায়ালগ অংশীদাররা বৈঠকে যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২৪ নভেম্বর ডায়ালগ অংশীদার হিসেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা আসার কথা রয়েছে। এর পরদিন ঢাকা ছাড়বেন তিনি। তার এ সফরে দ্বিপক্ষীয় একটি বৈঠক হতে পারে। এতে দুই দেশের সহযোগিতা সংক্রান্ত আলোচনা হতে পারে। তবে কোনো ধরনের চুক্তি হচ্ছে না। ঢাকা ছেড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও একটি বৈঠক করার কথা রয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম গণমাধ্যমে বলেন, ঢাকা বৈঠকের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে। ডায়ালগ অংশীদারদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে তারা অংশগ্রহণ নিশ্চিত করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম