ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ঢাকায় আসছেন জিৎ

#

বিনোদন প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৩,  4:07 PM

news image

টালিউড সুপারস্টার জিৎ অভিনীত সিনেমা ‘মানুষ’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে চলেছে টিভি নাটকের নির্মাতা সঞ্জয় সমদ্দারের। অভিনয়ের পাশাপাশি জিৎ এসিনেমাটির প্রযোজনাও করেছেন। সিনেমার প্রচারণায় নায়ক ঢাকায় আসবেন বলে জানা গেছে। সংবাদ মাধ্যম অনুযায়ী, ২৪ নভেম্বর সিনেমাটি পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘বাংলাদেশে বড় পরিসরে মুক্তি পাবে জিতের এই সিনেমা। এখন পর্যন্ত বাংলাদেশে মুক্তি পাওয়া জিৎ এর সব সিনেমাই দর্শক গ্রহণ করেছে। এ সিনেমায় মূল ভূমিকায় আছেন বাংলাদেশের কলাকুশলীরা- পরিচালক ও অভিনেত্রী। তাই সিনেমাটি নিয়ে দর্শকদের আরো বেশি আগ্রহ থাকবে। জিৎও সিনেমাটি মুক্তির আগে বাংলাদেশের প্রচারণায় অংশ নেবেন।’ তবে সিনেমার প্রচারণায় অংশ নিতে জিৎ কবে ঢাকায় আসবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু বলা হয়নি। ‘মানুষ’ সিনেমায় জিতের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম