ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

ঢাকায় আবাসিক হোটেল থেকে নারীসহ গ্রেপ্তার ১২, যা জানা যাচ্ছে

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  11:09 AM

news image

রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের ‘হোটেল দ্য স্কাই গার্ডেন’ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুরি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে শাহাদাৎ হোসেন সুজন (৩৪), রাজশাহীর মতিহার উপজেলার শ্যামপুর গ্রামের জাহিদুর রহমানের ছেলে মো. শামীম (৩৯), বাগেরহাটের মোল্লারহাট উপজেলার কামারগ্রামের ওদুত মোল্লার ছেলে শাকিল মোল্লা (২৩), নওগার মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে রায়হান (২৪), ঢাকার নবাবগঞ্জের দোহার এলাকার মো. মহসিনের ছেলে মো. পারভেজ (২৭), ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের আজই উদ্দিনের ছেলে আশরাফুল আলম (৩৫), নওগাঁর পত্নীতলা উপজেলার বাকরইল গ্রামের আবু সাঈদের ছেলে আবু সায়েম (৪৬) ও পাঁচ নারী। এ বিষয়য়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার ১২ জনের মধ্যে পাঁচ নারী হোটেলটিতে পতিতাবৃত্তি করতো। আর বাকিদের মধ্যে আবু সায়েম হোটেলটির ম্যানেজার, আশরাফুল আলম ফ্লোর ইনচার্জ, রায়হান ও শাকিল ক্লিনার, শাহাদাৎ হোসেন সুজন সেপ এবং ফ্রন্ট ডেক্স রিসিপশনিস্ট পারভেজ ও শামীম। তিনি আরও বলেন, হোটেলের ভেতরে বডি মেসেজ ও স্পার নাম করে পতিতাবৃত্তি চলতো।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম