ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ চলমান তাপপ্রবাহ নিয়ে সুখবর নেই সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ২৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিএসএফের ধারাবাহিক আইন ভঙ্গের চেষ্টা

ঢাকায় আফগানিস্তান ক্রিকেট দল

#

ক্রীড়া প্রতিবেদক

১০ জুন, ২০২৩,  2:04 PM

news image

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে আজ শনিবার সকালে ঢাকায় পা রাখে আফগানরা। ইনজুরির কারণে দলটির তারকা ক্রিকেটার রশিদ খানকে সফর সঙ্গী করতে পারেনি তারা। দলে নেই মুজিবুর রহমানের মতো স্পিনারও।  শনিবার (১০ জুন) সকাল ১১টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আফগানিস্তান দলের প্রথম বহর। এই বহরে আফগান টেস্ট স্কোয়াডের ১০ এসেছেন। এদিনই দলের দ্বিতীয় বহর ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে ঢাকা পৌঁছেই দলটি সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। রোববার (১১ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান দল। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন সকাল ১০টায়।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই ও নিজাত মাসুদ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম