ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

ঢাকাসহ সারাদেশের মহাসড়কে বিজিবি মোতায়েন

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৩,  10:38 AM

news image

-অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে 

বিএনপি ও জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে সোমবার রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় টহল দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, বিএনপি ও জামায়াতের অবরোধকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন থাকবে। চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে বিজিবি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে। এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার অংশে মহাসড়কের দুই পাশে টহলে রয়েছে বর্ডারগার্ড বাংলাদশ (বিজিবি) এর চারটি প্লাটুনের আটটি গাড়ি। বিজিবি চট্টগ্রাম আট ব্যাটালিয়নের অধনিায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, মহাসড়ক নিরাপদ রাখতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  চার প্লাটুন বিজিবি মোতায়নে করা হয়েছে। দুই প্লাটুন করে মোট চার প্লাটুনে আটটি গাড়ি করে রাত নয়টা থেকে মহাসড়কে টহল দিচ্ছে বিজিবি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম