ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ কয়েক জেলায় গ্যাসের চাপ কম থাকতে পারে ৭ দিন

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২২,  8:09 PM

news image

ঢাকার দক্ষিণ, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে রোববার (৬ নভেম্বর) থেকে ১২ নভেম্বর পর্যন্ত সাত দিন গ্যাসের চাপ কম থাকবে। শনিবার (৫ নভেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সঞ্চালন পাইপলাইনে জরুরি মেরামতের জন্য রোববার (৬ নভেম্বর) থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত রাজধানীর দক্ষিণ অংশের আংশিক এলাকা- জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন হতে পারে। এছাড়া এসব এলাকাগুলোতে গ্যাসের অল্প চাপ থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম