ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার সিএমএম আদালত ভবনে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  8:36 PM

news image

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে আগুন লেগেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আরও ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া একটার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বেলা ১টা ২২ মিনিটে তারা আগুন লাগার খবর পেয়েছেন। এরপর সদরঘাট কেন্দ্র থেকে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া প্রাথমিকভাবে হতাহতের খবরও পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম