ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩,  7:04 PM

news image

রাজধানী কাওরানবাজারে এফডিসি রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করেছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রেললাইনে অবস্থান নিয়েছেন তারা। এতে তিন ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে কয়েক'শ অস্থায়ী শ্রমিক রেললাইনে অবস্থান নেন। এতে কাওরানবাজারে আটকা পড়ে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেন। আন্দোলনরত শ্রমিকরা বলছেন, জনবল সংকটের রেলে ট্রেনের চাকা সচল রাখতে বিজ্ঞাপন দিয়ে সারা দেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেয়া হয়। যারা ইতোমধ্যে ১২/১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। কথা ছিল ৩ থেকে ৪ বছরের মধ্যে স্থায়ীকরণ করা হবে। কিন্তু আজও রেল তাদের স্থায়ী করেনি। বরং তাদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে। এতেই ক্ষুব্ধ হন তারা। শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রেলপথ ছাড়বেন না তারা। আউটসোর্সিং বাতিলের দাবিতে এর আগেও অনেক কর্মসূচি পালন করেছেন। ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে সকাল ১০টার পর কমলাপুর থেকে কোনো ট্রেন ছাড়া সম্ভব হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম